কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ এ ০৫:২৮ PM

ফটো গ্যালারী

কন্টেন্ট: পাতা

১৫-০৫-২০২৫ তারিখে বিএসইসির সদ্য যোগদানকৃত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয় এক মতবিনিময় সভায় বিএসইসির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দের সাথে মিলিত হন। তিনি বিএসইসির বর্তমান সমস্যা উত্তরণ ও সম্ভাবনা বিষয়ে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব আহ্বান করেন এবং দীর্ঘ আলোচনা পর্যালোচনা শেষে দিকনির্দেশনা প্রদান করেন। চেয়ারম্যান মহোদয়ের প্রজ্ঞা ও আন্তরিকতায় বিএসইসি পরিবার নতুন ভাবে উজ্জীবিত।
 

১৭-০৫-২০২৫ বিএসইসির চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয় কে বিএসইসি প্রধান কার্যালয়ের অফিসার্স এসোসিয়শনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির সম্মানিত পরিচালক (বাণিজ্যিক) জনাব বিশ্বাস রাসেল হোসেন, পরিচালক (উঃ ও পরিকল্পনা) জনাব ড.মোঃ বেলাল হোসেন, সচিব,বিএসইসি ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব এ.কে.এম আনোয়ার মোর্শেদ, সিপিও ও অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ জনাব মোহাম্মদ সারওয়ার জাহান সহ কমিটির সদস্যবৃন্দ।

চেয়ারম্যান মহোদয় প্রতিষ্ঠানের উন্নয়নে অফিসার্স এসোসিয়শনের পক্ষ থেকে সুষ্ঠু কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

২০/০৫/২০২৫ তারিখে বিএসইসির চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয় ইস্টার্ন টিউবস লিমিটেড এর উৎপাদন প্রক্রিয়া সরজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একমত বিনিময় সভায় অংশ নেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান মহোদয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

২১/০৫/২০২৫ তারিখে বিএসইসির ৬৩৩তম পর্ষদ সভা বেলা ২.০০ টায় বিএসইসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম,অতিরিক্ত সচিব, মহোদয়। বিএসইসি পর্ষদের পক্ষে চেয়ারম্যান মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানান সচিব,বিএসইসি । এসময় বিএসইসির সকল পরিচালক মহোদয় সভায় উপস্থিত ছিলেন।

 

২১/০৫/২৫ তারিখে প্রগোতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মিত্সুবিশি মোটরস কর্পোরেশনের (এমএমসি,জাপান) মধ্যে একটি ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম,অতিরিক্ত সচিব, মহোদয়। বিএসইসি ও পিআইএল উর্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান Atlas Bangladesh Limited (ABL) এবং বৈদ্যুতিক স্কুটার এবং বাইকের শীর্ষস্থানীয় চীনা প্রস্তুতকারক Zhejiang Lyuan Electric Vehicle Co., Ltd, ২২ মে, ২০২৫ তারিখে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) এর সম্মেলন কক্ষে স্বাক্ষর অনুষ্ঠানটি সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত সচিব হিসেবে) জনাব মোঃ নুরুজ্জামান, NDC প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বিএসইসি চেয়ারম্যান জনাব মু: আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব মহোদয় সভায় সভাপতিত্ব করেন।

 

২৬/০৫/২০২৫ তারিখে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর মে, ২০২৫ মাসের মাসিক সমন্বয় সভা বিএসইসি’র চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসি’র পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ঢাকা ও টঙ্গী অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জুমে সংযুক্ত ছিলেন।

 

৩১/০৫/২০২৫ তারিখ বিএসইসি'র সভাকক্ষে "Practical IncomeTax & VAT Management" বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএসইসি'র সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম,অতিরিক্ত সচিব, মহোদয় উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন এসময় পরিচালক (উঃ ও পরিকল্পনা) জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ বিপিএএ, পরিচালক (বাণিজ্যিক) জনাব বিশ্বাস রাসেল হোসেন পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) জনাব ডঃ মোঃ বেলাল হোসেন, বিএসইসির বিভাগীয় প্রধানগণ, সকল ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত কর কমিশনার (ট্যাক্স) এবং পরিচালক (বিসিএস কর একাডেমী) জনাব মোঃ হাফিজ আল আসাদ উক্ত প্রশিক্ষণ কর্মশালা সুচারুভাবে পরিচালনা করেন।

 

২১/০৬/২-২৫ তারিখ বিএসইসি'র সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম,অতিরিক্ত সচিব, মহোদয় এটলাস বাংলাদেশ লিমিটেড পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের উৎপাদন ও বিপণন সহ সামগ্রিক কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

 

২১/০৬/২০২৫ বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড এর নবনির্মিত প্রকল্পের মেশিনারিজ পরিচালনা এবং ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন বিএসইসি'র সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম,অতিরিক্ত সচিব, মহোদয় । বিবিএফএল ফ্যাক্টরি পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বিএসইসি পরিচালক (উঃ ও পরিকল্পনা) জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ বিপিএএ, পরিচালক (বাণিজ্যিক) জনাব বিশ্বাস রাসেল হোসেন ,পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) জনাব ড. মোঃ বেলাল হোসেন, সচিব বিএসইসি জনাব এ.কে.এম.আনোয়ার মোর্শেদ, প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন , ব্যবস্থাপনা পরিচালক বিবিএফএল জনাব সা, এম, জিয়াউল হক সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মহোদয় প্রতিষ্ঠানের উৎপাদন,বিপণন সহ সামগ্রিক কর্মকান্ডকে গতিশীল করার জন্য সকলকে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

 

২২ জুন ২০২৫ খ্রি. (রবিবার) দুপুরে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) সভাকক্ষে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) ও নাভানা লিমিটেডের মধ্যে টয়োটা হাইয়েস মাইক্রোবাস সরবরাহ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ বিপিএএ, পরিচালক (বাণিজ্যিক) জনাব বিশ্বাস রাসেল হোসেন, বিএসইসি সচিব জনাব এ.কে.এম. আনোয়ার মোর্শেদ এবং বিএসইসি’র সকল বিভাগীয় প্রধানগণ।

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নাভানা লিমিটেডের দায়িত্বশীল কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

২৪/০৬/২০২৫ তারিখে জুন ২০২৫ মাসের মাসিক সমন্বয় সভা চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে বিএসইসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসি পরিচালকবৃন্দ, সকল বিভাগীয় প্রধান সহ ৯(নবম) গ্রেড থেকে তদূর্ধ  কর্মকর্তাগন এবং অধীনস্থ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সরাসরি ও জুম প্লাটফর্মে অংশগ্রহণ করেন।

 

২৬ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) সভাকক্ষে এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) ও মেসার্স আরএস গোল্ড-এর মধ্যে একটি ডিস্ট্রিবিউশন ও লজিস্টিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিএসইসি চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব মুঃআনোয়ারুল আলম-এর উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে এটলাস ইভি (ইলেকট্রিক বাইক) ব্র্যান্ডের বিপণন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

চুক্তিতে এটলাস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আজিবর রহমান এবং আরএস গোল্ড-এর পক্ষে পরিচালক জনাব মুসরে আলম ইরাজ।

 

২৭/০৬/২৫ তারিখে বিএসইসি'র সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম,অতিরিক্ত সচিব, মহোদয় আজ জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি  লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন । এসময় বিএসইসি পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) জনাব ডঃ মোঃ বেলাল হোসেন,  বিএসইসি বিপণন বিভাগীয় প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান খান, জিইএমকো ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী  জনাব মোঃ আশরাফুল ইসলাম সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মহোদয় প্রতিষ্ঠানের উৎপাদন ,বিপণন সহ সকল বিভাগ পরিদর্শন করেন এবং সামগ্রিক কর্মকান্ডকে গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সকলকে  দিকনির্দেশনা প্রদান করেন।

 

২৭/০৬/২৫ তারিখ দুপুরে বিএসইসি'র সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম,অতিরিক্ত সচিব, মহোদয় চট্টগ্রামের কালুরঘাটস্থ গাজী ওয়্যার লিমিটেড ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন । এসময় বিএসইসি পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) জনাব ডঃ মোঃ বেলাল হোসেন,  বিএসইসি বিপণন বিভাগীয় প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান খান গাওলি ব্যবস্থাপনা পরিচালক   জনাব মোঃ আব্দুল হালিম সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মহোদয় প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া সরজমিনে পরিদর্শন করেন,বিপণন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে নির্দেশনা প্রদান করেন।
 

২৭ জুন ২০২৫  সন্ধ্যায় বিএসইসি'র অন্যতম প্রতিষ্ঠান ইস্টার্ন ক্যাবলস লিমিটেড পরিদর্শন করেন বিএসইসির সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম,অতিরিক্ত সচিব, মহোদয়।  ইসিএল এর  উৎপাদন বিভাগ পরিদর্শন শেষে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক  মতবিনিময় সভায় অংশ নেন । এসময় বিএসইসি পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) জনাব ডঃ মোঃ বেলাল হোসেন,  বিএসইসি বিপণন বিভাগীয় প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান খান,  ইসিএল  ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী   জনাব মোঃ আব্দুল  মালেক মোড়ল সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মহোদয়  সকলকে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করার আশাবাদ ব্যক্ত করেন ।

 

২৮/০৬/২৫ গ্রীন ফ্যাক্টরি এওয়ার্ড প্রাপ্ত সরকারি মালিকানাধীন একমাত্র অটোমোবাইল প্লান্ট প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সীতাকুণ্ডস্থ ফ্যাক্টরি ও চট্টগ্রামস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেন বিএসইসির সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম,অতিরিক্ত সচিব, মহোদয় ।  পিআইএল এর  বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক  মতবিনিময় সভায় অংশ নেন । এসময় বিএসইসি পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) জনাব ডঃ মোঃ বেলাল হোসেন,  বিএসইসি বিপণন বিভাগীয় প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান খান,  ইসিএল ,জিইএমকো,গাওলি ব্যাবস্থাপনা পরিচালকবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মহোদয়  সকলকে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রগতির অবস্থান ধরে রাখতে উৎসাহ প্রদান করেন।

 

 

ইটিএল ও ইসিএল এর পণ্য পরিচিতি ও বিপণন সংক্রান্ত মতবিনিময় সভা 
 
A business exploration meeting was held today between Atlas Bangladesh Limited (ABL) and VMOTO, an Australian-origin electric two-wheeler manufacturer, to discuss prospects for marketing electric bikes in Bangladesh through ABL. The meeting was chaired by Mr. Md. Anwarul Alam, Chairman, Bangladesh Steel & Engineering Corporation (BSEC) and Additional Secretary. Mr. Md. Monjurul Hafiz, Director (Pl. & Dev.); Mr. Biswas Rasel Hossain, Director (Commercial); Dr. Md. Belal Hosain, Director (Pro. & Eng.); Secretary of BSEC, Head of Marketing, the Managing Director of ABL, along with other higher officials of ABL were present at the meeting.
Charles Chen, Managing Director, Vmoto presented their vehicles video in the meeting. The participants discussed potential collaboration opportunities, distribution strategies, and future investment scopes for introducing VMOTO’s electric bikes in the Bangladeshi market
 
বিএসইসি চেয়ারম্যান মহোদয়ের বিআরবি ক্যাবলস ফ্যাক্টরি পরিদর্শন
ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময় ও পরিকল্পনার অংশ হিসাবে দেশের বৃহত্তম ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি ক্যাবলস ফ্যাক্টরি, বিসিক শিল্প নগরী, কুষ্টিয়া গত ১৮/১০/২০২৫ তারিখে পরিদর্শন করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের কোম্পানি বোর্ডের চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব।
পরিদর্শনকালে ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের কোমপানি বোর্ড পরিচালক জনাব শ্যামলী নবী,যুগ্নসচিব,শিল্প মন্ত্রণালয়, বিএসইসি পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ড. মোঃ বেলাল হোসেন, ড.মুহাম্মদ মনিরউজ্জামান,স্বতন্ত্র পরিচালক,জনাব মোঃ আব্দুল মান্নান, স্বতন্ত্র পরিচালক, জনাব মোঃ মফিজুর রহমান,পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক,ইসিএল জনাব প্রকৌঃ আব্দুল মালেক মোড়ল উপস্থিত ছিলেন।
বিআরবি গ্রুপের চেয়ারম্যান জনাব মজিবর রহমান অতিথিদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া, গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থা ও চলমান ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
পরিদর্শনকালে বিএসইসি চেয়ারম্যান ও তাঁর সফরসঙ্গীরা বিআরবি ফ্যাক্টরির বিভিন্ন শাখা ও উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। তাঁরা উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার অগ্রগতি প্রত্যক্ষ করেন।
পরে বিএসইসি চেয়ারম্যান ও বিআরবি চেয়ারম্যানের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইস্টার্ন ক্যাবলস লিমিটেড ও বিআরবি ক্যাবলসের মধ্যে ব্যবসায়িক অগ্রযাত্রায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বিএসইসি চেয়ারম্যান মহোদয় বলেন, “দেশীয় শিল্পের টেকসই উন্নয়ন ও বৈদেশিক নির্ভরতা হ্রাসে স্থানীয় কেবল উৎপাদনকারীদের পারস্পরিক সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময় সময়ের দাবি।”
বিআরবি কর্তৃপক্ষ বিএসইসি চেয়ারম্যানের এই সফরকে দেশের কেবল শিল্পের উন্নয়ন ও শিল্প খাতে সরকার–বেসরকারি সমন্বয়ের এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
 

২৫ অক্টোবর  ২০২৫  আমেরিকান পেট্রোলিয়াম  ইনস্টিটিউটের লাইসেন্সধারী বাংলাদেশের একমাত্র এম এস ও জি আই পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস  লিমিটেড, টঙ্গী গাজীপুর,  পরিদর্শন করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম,  অতিরিক্ত সচিব মহোদয়। এ সময়ে বিএসইসির পরিচালকবৃন্দ,সচিব,বিপণন  বিভাগীয় প্রধান সহ  এনটিএল এর কর্মকর্তা,কর্মচারী, শ্রমিকগন   উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মহোদয় প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগসহ সমগ্র কারখানা পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায়  মিলিত হন। কাঁচামাল ক্রয় থেকে উৎপাদন প্রক্রিয়া, স্টক-ব্যালেন্স, বিপণন কর্মকৌশল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ  দিকনির্দেশনা প্রদান করেন।
 

বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড এর নবনির্মিত প্রকল্পের বাস্তবায়ন ও সার্বিক অগ্রগতি সরোজমিনে পরিদর্শনের জন্য বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব মহোদয় ২৫ অক্টোবর  ২০২৫ টঙ্গীস্থ ফ্যাক্টরি  পরিদর্শন করেন। বিএসইসির পরিচালকবৃন্দ, সচিব, বিপণন বিভাগীয় প্রধান সহ ব্লেড  ফ্যাক্টরির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী শ্রমিকগণ উপস্থিত উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মহোদয় দ্রুততম সময়ে প্রকল্পের মেশিনারিজ সমূহ যথাযথভাবে চালুকরনের মাধ্যমে উৎপাদন শুরু করার ব্যাপারে জোর তাগিদ দেন।
 

আজ বিএসইসির  একমাত্র মোটর বাইক সংযোজনকারী প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের নব সংযোজন ইলেকট্রিক স্কুটার/ বাইক এর বিপণন কার্যক্রম উদ্বোধন  করেন বাংলাদেশ ইস্পাত ও  প্রকৌশল কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব  মুঃ আনোয়ারুল আলম,অতিরিক্ত সচিব মহোদয়। বিএসইসি পরিচালকবৃন্দ, সচিব, বিপণন, পরিকল্পনা বিভাগীয় প্রধানগণ সহ এবিএল এর সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মহোদয় সদ্য আমদানিকৃত  এটলাস ইভি স্কুটারের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু বিপণন পরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন।
 

২৭ অক্টোবর, ২০২৫ তারিখ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয় "নথি ব্যবস্থাপনা ও স্ট্রেস ম্যানেজমেন্ট" বিষয়ক এক প্রাণবন্ত ইন-হাউস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান। তিনি স্ট্রেস ম্যানেজমেন্ট বা মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। বিএসইসির চেয়ারম্যান, পরিচালকবৃন্দ সহ নবম গ্রেড হতে তদূর্ধ্ব গ্রেডের সকল কর্মকর্তাগণ এই প্রশিক্ষণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন।
 

০৫-১১-২০২৫ তারিখে অনুষ্ঠিত Atlas EV ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করেন জনাব আদিলুর রহমান খান, মাননীয় উপদেষ্টা, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে জনাব মো. ওবায়দুর রহমান, সচিব, শিল্প মন্ত্রণালয়, জনাব মুঃ আনোয়ারুল আলম, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং বিএসইসি ও এবিএল-এর পরিচালকবৃন্দসহ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ এবং সম্মানিত ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।
 

বিএসইসি'র চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম মহোদয়ের নেতৃত্বে আজ (০৮ নভেম্বর-২০২৫) প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয়, নাসিরাবাদ, চট্টগ্রাম এ সারা দিনব্যাপী "নথি ব্যবস্থাপনা ও বিক্রয় লক্ষমাত্রা অর্জনে বিপণন কৌশল " বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন।
 

০৯-১১-২০২৫ তারিখে বিএসইসির সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয়  ইস্টার্ন  কেবলস   লিমিটেড এর কর্মকর্তাগণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 
 

১০ নভেম্বর ২০২৫ তারিখে বিএসইসি'র সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয় গাজী ওয়ারস লিমিটেডের  উৎপাদন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন ও মতবিনিময় সভার অংশগ্রহন  করেন ।
 

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন