০৪-০৬-২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়
১৬-০৪-২০২৬ তারিখে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড এর ‘এটলাস ইভি’ (Atlas EV) ব্র্যান্ডের এক্সক্লুসিভ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনাব মু. আনোয়ারুল আলম, চেয়ারম্যান(অতিরিক্ত সচিব), বিএসইসি।
গত ২২-০২-২০২৬ তারিখে শিল্পমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)–এর চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব।
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা ২৭-১২-২০২৫ তারিখ সকাল ১১.০০টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয়। সভায় পিআইএল পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃখায়রুল কবীর মেনন, পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব), সরকারি যানবাহন অধিদপ্তর, জনাব মোঃ শামীমুল হক, অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয়, জনাব মোঃ ওসমান গনি, পরিচালক(অর্থ) বিএসইসি ও যুগ্ন সচিব , জনাব গোলাম মোহাম্মদ ভূঁইয়া, যুগ্নসচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব ড. মোঃ মনিরুল ইসলাম, যুগ্নসচিব(প্রশাসন), স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসিএস, ব্যবস্থাপনা পরিচালক ,পিআইএল । কোম্পানি সচিব হিসাবে ছিলেন জনাব সাবের আহম্মদ।
আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটেরর (এপিআই) লাইসেন্সধারী বাংলাদেশের একমাত্র এমএস ও জিআই পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেডের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা ২০-১২-২০২৫ তারিখ শনিবার সকাল ১১ ঘটিকায় টঙ্গী,গাজীপুর ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব,মহোদয়। এ সময়ে এনটিএল পর্ষদ পরিচালকবৃন্দের মধ্যে জনাব এ কে এম মিজানুর রহমান,পরিচালক (অর্থ) পেট্রোবাংলা ,জনাব নুরুন্নাহার, উপসচিব (বিএসটিআই), শিল্প মন্ত্রণালয়, জনাব ড. রিদওয়ানুল হক, প্রফেসর, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কোম্পানী সচিব জনাব মোহাম্মদ আবু সাঈম, ব্যবস্থাপনা পরিচালক এনটিএল জনাব প্রকৌশলী নিরুপম সিংহ, শেয়ার হোল্ডার গন, সচিব বিএসইসিসহ এনটিএল এর সর্বস্তরের কর্মকর্তা,কর্মচারী, শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
এটলাস বাংলাদেশ লিঃ এর ৪১তম বার্ষিক সাধারন সভা গত ২৪-১২-২০২৫ তারিখ ১১:০০ ঘটিকায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। বিএসইসি সভাকক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয়। সভায় এবিএল পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট) জনাব মোঃ আব্দুল ওয়াহেদ, বিএসইসি পরিচালক (অর্থ) জনাব মোঃ ওসমান গনি, স্বতন্ত্র পরিচালক জনাব ড. রিদওয়ানুল হক, অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আজিবর রহমান এবং কোম্পানি সচিব জনাব এস. এম. আলাউদ্দিন।
১২তম জাতীয় এসএমই পণ্য মেলায়, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের স্টল পরিদর্শন করেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান।
প্রগতি-টয়োটা পার্টনারশীপের আওতায় বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন থেকে প্রগতি ইন্ডাষ্ট্রিজে পাওয়া যাচ্ছে।
১০ নভেম্বর ২০২৫ তারিখে বিএসইসি'র সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয় গাজী ওয়ারস লিমিটেডের উৎপাদন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন ও মতবিনিময় সভার অংশগ্রহন করেন ।
০৯-১১-২০২৫ তারিখে বিএসইসির সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয় ইস্টার্ন কেবলস লিমিটেড এর কর্মকর্তাগণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।